র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ 

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৬:৪৬ পিএম


র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে নজরুল বিশ্ববিদ্যালয়
ছবি: আরটিভি

এবার নবীন শিক্ষার্থীদের নিরাপত্তায় র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে গঠন করা হয়েছে এন্টি বুলিং কমিটি।

আর কিছুদিন পরেই গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীরা অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু করবে। এই নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু সিনিয়র শিক্ষার্থীরা ম্যানার শেখানোর নামে র‍্যাগিং এর মতো অসুস্থ সংস্কৃতিতে মেতে ওঠে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে আহ্বায়ক এবং প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে উক্ত কমিটি। কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, দোলনচাঁপা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, শিউলিমালা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. হাবিবা সুলতানা, অগ্নিবীণা হলের সহকারী অধ্যাপক মো. হারুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মোছা. আদিবা আক্তার।

আরও পড়ুন

প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, প্রতিবারের মতো এবারও আমরা র‍্যাগিং প্রতিরোধে শক্ত অবস্থান নিয়েছি। নতুন পরিবেশে, নতুন ক্যাম্পাসে আগত নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

তিনি আরও বলেন, এবার কোনো প্রকার র‍্যাগিং কিংবা র‍্যাগিং এর নামে ব্যাচকলের কোনো সুযোগ নেই এবার। যদি এধরণের কোনো অভিযোগ পাওয়া যায়, যে কোথাও ব্যাচকলে বসেছে সেটা ডিপার্টমেন্টে হোক কিংবা ডিপার্টমেন্টের বাইর বা যদি কোথাও র‍্যাগিং এর অভিযোগ আসে বা আমাদের কানেও যদি আসে, তাহলে এসবের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন! আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।

আরটিভি/ এসকেডি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission